1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে: ট্রাম্প - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে: ট্রাম্প

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হবে এবং এতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। তিনি বলেন, ইরান যদি আলোচনায় বসতে চায়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে।

তিনি আরও বলেন, এখন থেকে পরবর্তী আলোচনা টেলিফোনের মাধ্যমেই চলবে।

ট্রাম্প বলেন, ইরানের কিছু আলোচক যুক্তিসঙ্গত, আবার কিছু নয়। তবে তিনি আশা প্রকাশ করেন, ইরান বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবে।

তিনি উল্লেখ করেন, আলোচনায় ইরানের পারমাণবিক ইস্যুও অন্তর্ভুক্ত থাকবে।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রীকে ‘চমৎকার’ এবং ‘সম্মানযোগ্য’ বলে অভিহিত করেন।

পাকিস্তান-ভারত সংঘাতের প্রসঙ্গে তিনি দাবি করেন, সেখানে ১১টি বিমান ভূপাতিত করা হয়েছে।

ওয়াশিংটনে নৈশভোজে গুলির ঘটনায় মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, হামলাকারীর পরিবার জানত যে সে মানসিক সমস্যার মধ্যে ছিল।

তার ম্যানিফেস্টো পড়ে মনে হয়েছে, সে একজন মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তি। তিনি আরও জানান, হামলাকারীকে দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন