1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

তেরখাদায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

তেরখাদা সংবাদদাতাঃ

আজ ২৬ এপ্রিল বিকেল ৫টার দিকে উপজেলার আর্টলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বালক দলের মধ্যে পাতলে ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ট্রাইবেকারে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে এবং রানার্স হয় ইখড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। অপরদিকে বালিকাদের মধ্যে ইখড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে এবং রানার্সআপ হয় কোলাপাটগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজু তাহমিনা সুলতানা নীলা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সদস্য ও শরীফ নাঈমুল হক ও সিকদার ইবাদুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার যথাক্রমে পলাশ মন্ডল, সঞ্জয় দাস, নাজমুন্নাহার ও সীমা রানী, শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোল্যা ফরিদ আহমেদ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন