1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রাম বর্ণাঢ্য আয়োজনে এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

কুড়িগ্রাম বর্ণাঢ্য আয়োজনে এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল:

কুড়িগ্রাম বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি) ১ম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে সংগঠনটির জেলা কার্যালয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল চারটায় এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার শেষে সংগঠনটির জন্মদিনের কেক কাটার আয়োজন করা হয়। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়া উঠা সংগঠনটি দোয়া মাহফিলে সকল জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহত জুলাই যোদ্ধাদের রোগমুক্তিসহ দেশবাসীর জন্য দোয়া করেন। এনসিপির জেলা শাখার সিনিয়র আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলের সভাপতিত্বে এসময় আলোচনা রাখেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, উপজেলা শাখার আহ্বায়ক রাজু আহমেদ, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, যুবশক্তির সদস্য সচিব তারিকুজ্জামান তমাল প্রমুখ।
অনুষ্ঠানে এনসিপি ও অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন