1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে সরকারি খাল দখল করে অপরিকল্পিত ব্রিজ নির্মাণ  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার।

কাশিয়ানীতে সরকারি খাল দখল করে অপরিকল্পিত ব্রিজ নির্মাণ 

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আল ইমরান:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের নড়াইল এলাকায় অপরিকল্পিত ভাবে সরকারি খালের দুই পাশ দখল করে ব্রিজ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে খালটি সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে উঠেছেন।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে উপজেলাধীন রামদিয়ার কুমার নাদের শাখা খাল সাধুহাঁটি-যোতকুড়া খালের দুই পাশ দখল করে ব্যেক্তিগত ভাবে চলাচলের জন্য ব্রিজ নির্মাণ কাজ শুরু করেন নড়াইল গ্রামের বাসিন্দা ও নড়াইল সর্বজনীন কালীমন্দির এর কোষাধ্যক্ষ বিকাশ চন্দ্র বালা। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও দফাদার মিলনকে জানানো হয়। তবে এই অবৈধ দখলের কোনো সুরাহা পাওয়া যায়নি।

স্থানীয়রা আরও জানান, ব্রিজটি নির্মাণ হলে খালটি সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। আর খালটি বন্ধ হয়ে গেলে কয়েক হাজার কৃষক সেচ সংকটে পড়বে।

সরজমিন গিয়ে দেখাযায়, কুমার নদের শাখা খালটির নড়াইল মাধ্যমিক স্কুলের ৩০০ গজ সামনে নড়াইল সর্বজনীন কালীমন্দির এর কোষাধ্যক্ষ বিকাশ চন্দ্র বালার বাড়ির সামনে সরকারি খাল দখল দিয়ে অপরিকল্পিত ভাবে ব্রিজ নির্মাণ কাজ চলছে। তবে ব্রিজ নির্মাণের স্থানে কাঁচা-পাকা কোনো রাস্তাই নেই। এই অবৈধ দখল ও ব্রিজ নির্মাণের সম্পর্কে জানার জন্য বিকাশ চন্দ্র বালাকে খবর পাঠালে তিনি বেথুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসানকে জানান। কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান ও বিকাশ চন্দ্র বালা উপস্থিত হন।

সরকারি খাল ব্যেক্তিগত ভাবে অবৈধভাবে ব্রিজ নির্মাণ সম্পর্কে ইউপি চেয়ারম্যান বলেন, বিষয়টি আমাকে ফোনে জানিয়েছে। নড়াইল সর্বজনীন কালীমন্দির ও কিছু পরিবারের চলাচল সুবিধার্থে আমি সহমত প্রকাশ করেছি। তবে সরকারি নির্দেশনা অমান্যকে আমি কখনও সমর্থন করবো না। সরেজমিনে আপনারা এসেছেন, দেখে গেলেন। আমি ইউএনও স্যারকে জানাবো।

নির্মাণাধীন ব্রিজটি ব্যেক্তিগত ভাবে করার জন্য উপজেলা প্রশাসন, উপজেলা ইন্জিনিয়ার বা পানি উন্নয়ন বোর্ডের কাউকে জানানো হয়েছে কী না প্রশ্নে ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, না কাউকে জানানো হয়নি তবে জানাবো।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ব্যেক্তি উদ্যোগে সরকারি খালের উপরে জনসার্থে ব্রিজ নির্মাণ করা জাবে,তবে পানি প্রবাহ এবং নৌ চলাচলের পথ স্বাভাবিক রাখতে হবে। এমন ভাবে কোনো ব্রিজ করা জাবে না যার জন্য পানি চলাচল ও নৌ চলাচলে বাধা সৃষ্টি করে এবং খাল বন্ধ হয়ে পড়বে। তবে ব্রিজ নির্মাণের পূর্বে অবশ্য যাথাযথ্য কর্তৃপক্ষে জানাতে হবে। কৃষি কাজের ক্ষতি হয় এমন কোনো ব্রিজ বা কাজই করা জাবেনা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন