1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীর গর্বঃ বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালকিনিতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টা ও বাড়ীর প্রাচীর ভাঙচুরের অভিযোগ। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবার নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পলাশবাড়ীর গর্বঃ বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির:

গাইবান্ধার পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমির দুই নারী খেলোয়াড় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তির সুযোগ পেয়েছে। তারা হলেন, উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়নের সোহেব মিয়ার কন্যা সাদিয়া আক্তার এবং পলাশবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তুলশী কুমার রায়ের কন্যা আদ্রিতা রায়।
২০১৮ সালে যাত্রা শুরু করা পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমি শুরু থেকেই জেলার ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। একাডেমির ছেলে ও মেয়ে উভয় দলই গাইবান্ধা জেলার বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে নিয়মিত সাফল্য অর্জন করেছে।

একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ফুটবল খেলোয়াড় ও জেলা নারী দলের কোচ সুরুজ হক লিটন। মেয়েদের দলের সহকারী কোচ হিসেবে আছেন হাবিবা। ছেলেদের দলের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছেন রাকিব,নিয়ামুল ও মুন।
বিকেএসপিতে পড়াশোনার পাশাপাশি উন্নত প্রশিক্ষণ ও ক্রীড়া সুবিধা পাওয়ার সুযোগ থাকায় একাডেমির কোচ ও কর্মকর্তারা আশাবাদী,ভবিষ্যতে সাদিয়া ও আদ্রিতা জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে।

উল্লেখ্য,চলতি বছর সারাদেশ থেকে মাত্র ১০ জন খেলোয়াড় বিকেএসপিতে ভর্তির সুযোগ পেয়েছে। এর মধ্যে পলাশবাড়ীর দুইজন থাকায় স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।
একাডেমির সভাপতি আলহাজ্ব আবদুল হামিদ বলেন,পলাশবাড়ী উপজেলা ফুটবল একাডেমির দুই নারী ফুটবলার বিকেএসপিতে সুযোগ পাওয়ায় আমরা গর্বিত। এটি একাডেমি ও উপজেলার জন্য বড় অর্জন। এই সাফল্যের পেছনে কোচ,অভিভাবক ও সংশ্লিষ্ট সবার অবদান রয়েছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
দৈনিক দিনকাল পত্রিকার পলাশবাড়ী প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আমিরুল ইসলাম কবির ও খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকম-এর সম্পাদক মুশফিকুর রহমান মিলটন বলেন,এই সাফল্য শুধু পলাশবাড়ীর নয়,পুরো গাইবান্ধা জেলার গর্ব। সাদিয়া ও আদ্রিতা আমাদের এলাকার মুখ উজ্জ্বল করেছে। তাদের এই অর্জন নতুন প্রজন্মের খেলোয়াড়দের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
এই সাফল্যে স্থানীয় ক্রীড়াবিদ, কোচ ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেক উদীয়মান খেলোয়াড় এই অর্জন থেকে অনুপ্রেরণা নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন