1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড় -১ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারজিস ও নওশাদকে কারণ দর্শানোর নোটিশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

পঞ্চগড় -১ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারজিস ও নওশাদকে কারণ দর্শানোর নোটিশ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতা:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা সারজিস আলম ও বিএনপির প্রার্থী দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান। শনিবার বিকেলে তিনি হেভিওয়েট এই দুই প্রার্থীকে এই কারণ দর্শানোর নোটিশ করেন৷  ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সারজিস আলমের বিষয়ে আচরণবিধি ভঙ্গের যে অভিযোগ তোলা হয়েছে তা হলো পঞ্চগড় সুগার মিল মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী সভায় গেট ও তোরণ নির্মাণসহ ৩ টি তোরণ নির্মাণ করা, দলের প্রধান ব্যতিত অন্য দলের প্রধানের ছবি দিয়ে ব্যানার বিলবোর্ড স্থাপন ও নির্বাচনী প্রচারণায় ব্যবহার ও ফেইসবুক আইডি রিটার্নিং অফিসারের কাছে দাখিল না করেই প্রচারণা করা।  বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের বিরুদ্ধে যে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে তা হলো- ২৩ জানুয়ারি বিকেলে  পঞ্চগড় পৌর এলাকায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে পরিচালিত অভিযানে তার কর্মী-সমর্থকদের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন দেখতে পান দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। করতোয়া সেতুর দুপাশে, বিদ্যুতের খুটি, গাছে আচরণবিধি লঙ্ঘন করে স্থাপন করা ফেস্টুন অপসারণকালে তার নেতাকর্মী দের বাধা ও অসৌজন্য আচরণ করা, নিয়ম না মেনে ৬ ফুট বাই ৩ ফুটের ফেস্টুন স্থাপন, নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটের সাথে উশৃংখল আচরণ ও গভীর রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবৈধ জমায়েত, উশৃংখল আচরণ, গণভোটের প্রচারণা ব্যানার ছেড়ার হুমকি দেয়া এবং রিটার্নিং কর্মকর্তার কাছে ফেইসবুক আইডি দাখিল না করেই প্রচারণার অভিযোগ তোলা হয়েছে।
এসব নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ ২৪ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যাসহ সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিলের নির্দেশ দেয়া হয়।  নির্ধারিত সময়ে জবাবে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন