1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাহারা খাতুনের মরদেহ আসছে রাতেই, দাফন শনিবার বনানী কবরাস্থানে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সাহারা খাতুনের মরদেহ আসছে রাতেই, দাফন শনিবার বনানী কবরাস্থানে

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ২৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির মরদেহ শুক্রবার ( ১০ জুলাই) রাতেই ব্যাংকক থেকে ঢাকা পৌঁছুবে। শনিবার জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত জানাজা ও দাফনের সময় চূড়ান্ত হয়নি।

এ তথ্য নিশ্চিত করে শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ সময় রাত ৯টায় ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে সাহারা খাতুনের মরদেহ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হবে। রাত ১২টায় মরদেহবাহী বিমানটি ঢাকা বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে।

আজীবন রাজনীতিতে নিবেদিত চিরকুমারী এই নেত্রীর পারিবারিক সূত্র জানিয়েছে, সাহারা খাতুনের মরদেহ ব্যাংকক থেকে ঢাকা পৌঁছালে রাতে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হবে বলে।

বর্ষীয়ান রাজনীতিক অ্যাডভোকেট সাহারা খাতুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে সোমবার থেকে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন