1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ী এম.এ সামাদ কারিগরি ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

পলাশবাড়ী এম.এ সামাদ কারিগরি ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

পলাশবাড়ী এম.এ সামাদ কারিগরি ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষ শিক্ষক প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও স্বচ্ছতার অভাব বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে প্রকাশ,এম.এ সামাদ কারিগরি ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. ছিদ্দিকুল ইসলাম ওই কলেজের শিক্ষকমন্ডলীদের অবহিত না করে এবং কোনো সভা আহবান না করে তার পছন্দের ৩ (তিন) জন শিক্ষককে শিক্ষক প্রতিনিধি নির্বাচন করে ম্যানেজিং কমিটি গঠন করেছেন।

শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা,গণতান্ত্রিক প্রক্রিয়া,ন্যায়সংগত নির্বাচন এবং শিক্ষকমণ্ডলীর মতামত নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অতীব দুঃখ ও পরিতাপের বিষয় শিক্ষক প্রতিনিধির মতো গুরুত্বপূর্ণ পদে নির্বাচন করার ক্ষেত্রে শিক্ষকদের না জানানো, কোনো সভা আহবান না করা,কিংবা ভোট বা সম্মতি ছাড়া মনোনয়ন দেয়ার ঘটনায় ওই কলেজের শিক্ষকদের মাঝে গভীর ক্ষোভ,হতাশা ও অবিশ্বাসের সৃষ্টি হয়েছে।

আর এ ধরনের একতরফা সিদ্ধান্ত শিক্ষক সমাজের অধিকার,অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা এবং প্রতিষ্ঠানের নীতিমালা সবকিছুর পরিপন্থী। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কখনোই স্বেচ্ছাচারিতার উপর নির্ভরশীল হতে পারে না।

আর এম.এ সামাদ কারিগরি ও বিজ্ঞান কলেজের ধুরন্ধর অধ্যক্ষ মো. ছিদ্দিকুল ইসলামের এসব নানাবিধ অনিয়মের বিষয়গুলো তুলে ধরে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে যে,এসব বিষয়ে প্রয়োজনীয় তদন্ত,স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষক প্রতিনিধি নির্বাচন,প্রয়োজনে পুনরায় শিক্ষক সভা আহবান করে গণতান্ত্রিক উপায়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচন চেয়ে ভুক্তভোগী শিক্ষকদের পক্ষে ও শিক্ষক প্রতিনিধি দাবিদার হিসেবে ওই কলেজের সাচিবিক বিদ্যা বিষয়ের প্রভাষক মো. রুহুল আমিন মন্ডল ইতোমধ্যেই পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

এব্যাপারে ওই কলেজের অভিযুক্ত অধ্যক্ষ মুঠোফোনে তার বিরুদ্ধে আনিত অভিযোগসনূহ সত্য নয় এবং নিয়মমাফিক শিক্ষক প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছেন বলে এ প্রতিবেদককে জানান।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন