বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপে কভার ফটো দেওয়া যাবে

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হোয়াটসঅ্যাপ শিগগিরই সব ব্যবহারকারীর জন্য কভার ফটো ফিচার চালু করতে চলেছে। বর্তমানে এটি পরীক্ষামূলক বা বিটা সংস্করণে রয়েছে।

ব্যবহারকারীদের চ্যাটিংয়ের অভিজ্ঞতা আরও উন্নত করতে হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন নতুন সুবিধা চালু করে থাকে। এবার প্রতিষ্ঠানটি এমন একটি ফিচার আনছে, যা এতদিন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে ব্যবহার করা যেত—সেটি হলো কভার ফটো। এখন থেকে মেটা-মালিকানাধীন এই অ্যাপের সব ব্যবহারকারী তাঁদের প্রোফাইলে কভার ফটো যুক্ত করতে পারবেন। ফিচারটি বর্তমানে উন্নয়নের পর্যায়ে রয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

ফেসবুকের মতো নতুন চেহারায় প্রোফাইল

একই অ্যাপে দুটি প্রোফাইল ছবি দেখা নতুন কিছু নয়। ফেসবুকে বরাবরই থাকে একটি প্রোফাইল ছবি এবং একটি কভার ফটো। ইনস্টাগ্রামেও প্রোফাইলের সঙ্গে ছোট ভিডিও যোগ করা যায়। হোয়াটসঅ্যাপে এই সুবিধা সবার জন্য চালু হলে প্রোফাইল আরও সুন্দর ও আকর্ষণীয় দেখাবে, ব্যবহারকারীরাও পাবেন বাড়তি আনন্দ।

ডব্লিউএবিটাঅইনফো (WABetaInfo)-এর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড সংস্করণে এমন একটি বৈশিষ্ট্য পরীক্ষা করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের প্রোফাইলে কভার ফটো আপলোড করতে পারবেন। এই কভার ফটোটি প্রোফাইলের উপরে প্রদর্শিত হবে, ঠিক যেমন ফেসবুক বা লিঙ্কডইনে দেখা যায়। ব্যবহারকারী তাঁদের প্রোফাইল সেটিংস থেকে কভার ফটো নির্বাচন ও পরিবর্তন করতে পারবেন। এতে প্রোফাইলের মাধ্যমে ব্যক্তিত্ব ও স্টাইল আরও ভালোভাবে তুলে ধরা যাবে।

নতুন গোপনীয়তা নিয়ন্ত্রণ

শুধু কভার ফটো নয়, এর সঙ্গে আসছে নতুন গোপনীয়তা (সিকিউরিটি) সেটিংসও। ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারবেন, তাদের কভার ফটো কে দেখতে পাবেন।

তিনটি বিকল্প দেওয়া হবে

সবাই (Everyone) – কভার ফটো সকলের কাছে দৃশ্যমান হবে, এমনকি কনট্যাক্টে না থাকলেও।

শুধু আমার কনট্যাক্ট (My Contacts) – শুধুমাত্র নিজের সংরক্ষিত কনট্যাক্টরা কভার ফটো দেখতে পারবেন।

কেউ না (Nobody) – কেউ কভার ফটো দেখতে পাবেন না।

এই গোপনীয়তা সেটিংস স্ট্যাটাস ও প্রোফাইল ছবির মতোই কাজ করবে।

কবে আসছে সবার জন্য?

প্রতিবেদন অনুযায়ী, এই ফিচার বর্তমানে হোয়াটসঅ্যাপ বিটা সংস্করণ ২.২৫.৩২.২-এ পরীক্ষামূলকভাবে চলছে। এটি গুগল প্লে বিটা প্রোগ্রাম-এর অধীনে কিছু নির্বাচিত পরীক্ষকের কাছে রোল আউট করা হয়েছে। তবে এখনো এই ফিচার বিটা ব্যবহারকারীদের কাছেও দৃশ্যমান নয়, অর্থাৎ এটি এখনও প্রাথমিক উন্নয়ন পর্যায়ে আছে।

বিশেষজ্ঞদের ধারণা, আগামী কয়েকটি আপডেটের মধ্যেই ফিচারটি সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য চালু করা হবে।

ফেসবুকের মতো কভার ফটো সুবিধা যুক্ত হলে হোয়াটসঅ্যাপ প্রোফাইল হবে আরও রঙিন ও আকর্ষণীয়। ব্যক্তিগত স্টাইল প্রকাশের পাশাপাশি এটি অ্যাপ ব্যবহারে দেবে নতুন এক অভিজ্ঞতা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE