1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে গুলাগুলিতে হোটেলের কর্মচারিসহ গুলিবিদ্ধ ৩ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

নবীনগরে গুলাগুলিতে হোটেলের কর্মচারিসহ গুলিবিদ্ধ ৩

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি হযরত গণিশাহ বাবা’র মাজার শরীফের দক্ষিন পাশের ঝন্টুর হোটেলে আনুমানিক রাত ৮ টার দিকে গুলাগুলিতে হোটেলের কর্মচারিসহ ৩ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর অবস্থায় শিপনকে ঢাকায় নেয়া হয়েছে বলে জানা গেছে।

গুলিবিদ্ধরা হলেন একই ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের আব্দুল মোন্নাফ ওরফে মনেক মিয়ার ছেলে শিপন, আলমনগর গ্রামের সফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও চরলাপাং গ্রামের রাশেদ মিয়ার ছেলে নুর আলম বলে জানা গেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলমান, বিস্তারিত পরে জানানো হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন