1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২০০৬ সালের ২৮ অক্টোবরের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

২০০৬ সালের ২৮ অক্টোবরের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বেনাপোল সংবাদদাতা। ।

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিবাদের লগি-বৈঠার তাণ্ডবে সারা দেশে অসংখ্য মানুষকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সেই হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দুপুরে বেনাপোল পোর্ট থানা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ মিছিলটি বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। আওয়ামী ফ্যাসিবাদীরা লগি-বৈঠা দিয়ে নিরস্ত্র মানুষকে নৃশংসভাবে হত্যা করেছিল। আজও সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি, যা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লজ্জাজনক।”

বক্তারা অবিলম্বে ২৮ অক্টোবরের গণহত্যার ন্যায়বিচার দাবি করেন এবং দেশের গণতন্ত্র ও ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন