1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে বিদ্যাকুট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

নবীনগরে বিদ্যাকুট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া).

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র দলীয় প্রতিক ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক এডভোকেট এম এ মান্নান।

সোমবার (২৬ অক্টোবর ২০২৫) বিকেলে বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা বাজারে এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যাকুট ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলী আহমদের সভাপতিত্বে ও উপজেলা যুব দলের সভাপতি প্রার্থী মনজুরুল ইসলাম মজনু’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক আইনজীবি জালাল, সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন সোহেল, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মাইনুউদ্দিন আহাম্মেদ মহিন, পৌর বিএনপির সহ-সভাপতি মো: ইলিয়াস আলী, সুমন বাশার ও স্থানিয় নেতাকর্মীরাসহ অন্যান্যরা।

এডভোকেট এম এ মান্নান তার বক্তব্যে বলেন, আপনারা জানেন, গতকাল আমাদের কেন্দ্রিয় কমিটির মত-বিনিময় সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন ঐক্য, ঐক্য, ঐক্য চাই। আমাদের মাঝে সবার ঐক্যই বিএনপি’র বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে পারবে। আমাদের বিএনপি’র বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে সেজন্য আমাদের সকলকে সর্তক থাকতে হবে। ঘরে ঘরে গিয়ে বিএনপি’র ধানের শীষে ভোট দিতে উৎসাহিত করতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন