1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শার্শা গোগায় সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তির উপস্থিতিতে উঠান বৈঠক অনুষ্ঠানে জনসভায় রুপ নেই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শার্শা গোগায় সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তির উপস্থিতিতে উঠান বৈঠক অনুষ্ঠানে জনসভায় রুপ নেই

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মোঃ আরিফুল ইসলাম,বেনাপোল।।
২৬ অক্টোবর ২০২৫, রবিবার — শার্শা উপজেলার গোগা ইউনিয়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি।

সভায় সভাপতিত্ব করেন গোগা ইউনিয়নের মোঃ সরোয়ার মোল্লা এবং সঞ্চালনা করেন মোঃ হামিদ সর্দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, আইনবিষয়ক সম্পাদক মোঃ মশিয়ার রহমান এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান আতা।

এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন, সহ-সভাপতি সাহাদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম,

যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু,

বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির, কাইবা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম।
পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওলিয়ার রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, তৃপ্তি সাহেবের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় তৃপ্তি সাহেব বলেন, গত ১৭ বছর এই এলাকায় মানুষ চাকরি ও চিকিৎসা থেকে বঞ্চিত ছিলো— ভবিষ্যতে সেই ঘাটতি পূরণ করা হবে। মানুষের অধিকার ও সুযোগ ফিরিয়ে দিতে বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে

গোগা ইউনিয়ন দারুস সালাম হাপিজিয়া নৃরানী ও কওমী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয় |

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন