1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

টঙ্গীবাড়ীতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গীবাড়ী সংবাদদাতা।।

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.সাইফুল আলম, নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম অপু, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি টিটু চৌধুরী, সাংবাদিক আপন সরদার, মাসুম হোসেন আফিফ, নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ী উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হোসেন বেপারী, সমাজকল্যাণ সম্পাদক বাবুল শেখ, কার্যকরী সদস্য সার্ভেয়ার কামাল হোসেন, আব্দুল মজিদ, কাজী তামিম, আককাস বেপারী, শাজাহান বেপারী সহ আরো অনেকে।

এর আগে টঙ্গীবাড়ী থানা গেট থেকে একটি র‍্যালী বের হয়ে টঙ্গীবাড়ী বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেটে এসে র‍্যালীটি শেষ হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন