বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

খালি বাক্স দিয়ে ৯০০ কোটি টাকা লুটেছে মিঠু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে মেশিন সরবরাহ না করেই ৯০০ কোটি টাকা তুলে নিয়েছে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান ও লেক্সিকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্র্যাট লিমিটেডের মালিক মো. মোতাজ্জেরুল ইসলাম মিঠুর মালিকানাধীন প্রতিষ্ঠান। ২০০৯/১০ অর্থ বছর থেকে শুরু করে ২০১৯/২০ অর্থবছর পর্যন্ত সময় এই টাকা তুলে নেয় প্রতিষ্ঠানটি।

সাম্প্রতিককালে দেশে বালিশ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। বালিশের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে বালিশটা দেওয়া হয়েছে। পর্দা কেলেঙ্কারিতেও পর্দার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। পর্দাটাও দেওয়া হয়েছিল। তবে মিঠুর অভিনব দুর্নীতি যেখানে এমআরএই, এক্সরে, ক্যানসার রেডিয়েশনের মতো দামি মেশিন দেওয়ার নামে কোন মেশিনই দেওয়া হয়নি। শুধুমাত্র খালি বাক্স মোড়কজাত করে দেওয়া হয়েছে।

২০১১ সালে সাতক্ষীরার সদর হাসপাতালে কাগজে কলমে একটা এমআরআই মেশিন সাপ্লাই দেওয়া হয়। কিন্তু সরেজমিনে অনুসন্ধান করে দেখা যায় যে, সেখানে কোনদিনই এমআরআই মেশিন যায়নি। এমআরআই মেশিন নাম করে সেখানে একটি বাক্স গিয়েছিল। সেই বাক্সের মধ্যটা ছিলো ককশিটে ভরা। হাসপাতালের সিভিল সার্জন সেটা রিসিভ করছেন, বিলও পাস হয়েছে। ২০১২ অর্থবছরে বকেয়া বিল হিসেবে এই বিলের টাকা তোলা হয়েছে। কিন্তু পরবর্তীতে প্রকাশ হলো এমন কোন মেশিন সেখানে যায়নি কখনো। এন ৯৫ এর মাস্কের ক্ষেত্রে একই কাণ্ড করেছিল জেএমআই। এখানে মোড়কের ভিতর কিছু ককশিট ঢুকিয়ে এটাকে ভারি করা হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরে একটি বকেয়া বিল সংস্কৃতি চালু করার অভিযোগ রয়েছে মিঠুর বিরুদ্ধে। স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে একটা যোগসাজশ করে এই সংস্কৃতি চালু করেন তিনি। মিঠুর কোম্পানিটি ২০১১-১২ অর্থবছরে বকেয়া বিল নিয়েছে ১৭০ কোটি টাকা। ২০১২-১৩ সালে বকেয়া বিল তুলেছে ২৬৩ কোটি টাকা। ২০১৪-১৫ সালে ১১৯ কোটি টাকা, ২০১৭-১৮ সালে তোলা হয়েছে ২০৯ কোটি টাকা- এভাবে বকেয়া বিল তুলেছে মিঠুর কোম্পানি। স্বাস্থ্য অধিদপ্তরের কেউ বলতে পারে না এই বিল কিভাবে এবং কোথায় থেকে দেওয়া হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের একটি গ্রুপের সঙ্গে যোগসাজশ করে কোথাও মেশিন সাপ্লাই না দিয়েই চালান সংগ্রহ করেছে। শুধু চালানের কাগজপত্রেই ছিলো মেশিন। বাস্তবিক কোন মেশিন সেখানে সাপ্লাই দেওয়া হয়নি। মিঠু এমন অনেক হাসপাতালে মেশিন সাপ্লাই দেওয়ার বিল তুলেছেন, যেখানে ওই মেশিনগুলোর কোন দরকারও নেই।

কুমিল্লার একটি হাসপাতালে এক্সরে মেশিন সরবারহ করার বিল তোলা হয়েছে। বাস্তবে দেখা গেছে সেখানে কোন এক্সরে মেশিন নেই। ঢাকার একটি হাসপাতালে ক্যান্সারের মেশিন সরবরাহ করা হয়েছে, বাস্তবে দেখা গেছে সেখানে পুরনো একটা মেশিন দেওয়া হয়েছে নামকাওয়াস্তে। যেটা কোনদিন কোন কাজে আসবে না। মেশিনটি পুরনো পরিত্যাক্ত। আর এভাবেই মিঠু মেশিন না দিয়েই শত শত কোটি টাকা তুলে নিয়েছেন।

এছাড়াও কিছু ব্যতিক্রম ছাড়া মিঠুর কোম্পানি থেকে যে মেশিনগুলো দেওয়া হয়েছিল, সেসব মেশিনও কাজ করছে না। একটা সময় পর্যন্ত মিঠুর সঙ্গে আবজাল ছিলো বিজনেস পার্টনার। দুজন মিলে এমন দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি গড়েছে।

দুর্নীতি দমন কমিশনের একটি সূত্র বলছে, মেশিন না দিয়েই টাকা হাতিয়ে নেওয়ার তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে। মিঠুকে আগামী ৯ জুলাই দুদকে হাজির হয়ে রেকর্ডপত্রসহ বক্তব্য দেওয়ার জন্য তলব করা হয়েছে। নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE