1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে প্রতিবাদ সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

টঙ্গীবাড়ীতে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে প্রতিবাদ সভা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশের প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে টঙ্গীবাড়ী উপজেলার নির্মাণাধীন শিশু পার্ক চত্বরে এ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় টঙ্গীবাড়ী বাজার কমিটির সভাপতি আবুল হোসেন শেখ ও ক্রিয়া সম্পাদক ফারুক মাঝি। তারা অভিযোগ করেন, “প্রতিফলন” নামের একটি ফেসবুক পেজে তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং সম্মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। এ ধরনের মিথ্যা সংবাদে তাদের সামাজিক অবস্থান ও কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তারা।

সভায় বক্তারা বলেন, “আমরা সবসময় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টঙ্গীবাড়ীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। অথচ কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে আমাদের চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছে।”

তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বাজার কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। এটি একদিকে যেমন ব্যক্তি বিশেষের মর্যাদাহানি ঘটায়, অন্যদিকে সামাজিক অস্থিরতাও ডেকে আনতে পারে।”

এদিকে, টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বহুল প্রত্যাশিত শিশু পার্ক নির্মাণ প্রকল্প ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবং এটি ঘিরে ইতিবাচক উন্নয়ন ভাবনা এগিয়ে চলছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন