1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে তথ্য সংগ্রহকালে সাংবাদিককে বাঁধা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আগুনে সব হারিয়ে তাঁবুতে কাটছিল দিন, দগ্ধ সেই পরিবারের চিকিৎসা সহ নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি কেমন প্রস্তুতিতে দুই ফাইনালিস্ট? দিনটি কেমন কাটবে ভোরের শুরুটাই ঠিক করে দেয় সফর মাস কি অশুভ? ইসলাম কী বলে টানা ৭ দিন ধরে ইরানে চলছে মার্কিন হামলা মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী ‘ঈমান, ঐক্য ও আমলে গড়ে উঠুক আদর্শ বাংলাদেশ’

টঙ্গীবাড়ীতে তথ্য সংগ্রহকালে সাংবাদিককে বাঁধা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক বাঁধার মুখে পড়েছেন। রোববার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ধীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় এক বাকপ্রতিবন্ধী অন্তসত্ত্বা কিশোরীর সাথে অনিয়ম-সংক্রান্ত প্রতিবেদনের তথ্য সংগ্রহ করতে গেলে প্রভাবশালী সুমন হাওলাদার নামে এক ব্যক্তি ওই সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে বাধা প্রদান করেন। এ সময় সাংবাদিকের সঙ্গে থাকা মোবাইল ফোনে ধারণ করা কিছু ফুটেজ মুছে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার বিষয়ে সাংবাদিক মো. হোসেন হাওলাদার বলেন, “আমি সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম। হঠাৎ একজন লোক এসে আমাকে সংবাদ না করার হুমকি দেয় এবং তথ্য সংগ্রহ করতে বাঁধা প্রদান করে তাড়িয়ে দেয়।”

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, “ঘটনাটি জানার পর আমরা তদন্ত শুরু করেছি। সাংবাদিককে হুমকি বা বাঁধা প্রদানের ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

স্থানীয় সাংবাদিক সমাজ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন