1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নাজিরপুরে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ , মামলা হয়নি এখনো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

নাজিরপুরে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ , মামলা হয়নি এখনো

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এস,এম সিপার,পিরোজপুর।।

পিরোজপুরের নাজিরপুরে মো. দিনু ফকির (৭০) কর্তৃক প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে গত ৪ দিন পরও কোন মামলা করতে পারে নি ভুক্তভোগী শিশুটির পরিবার। ঘটানটি ঘটেছে গত সোমবার (১৩ অক্টোবর) উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া গ্রামে। অভিযুক্ত দিনু ফকির ওই গ্রামের মৃত ফিরোজ ফকিরের ছেলে।

ভুক্তভোগী শিশুটির পিতা জানান, ওই দিন বিকালে তার কন্যা অভিযুক্তের বাড়ির কাছের নদীর পাড়ের একটি মাঠে অন্য শিশুদের সাথে খেলা করছিলো। এ সময় অভিযুক্ত তাকে টাকা দেয়ার লোভ দিয়ে পাশ্ববর্তী একটি বাথরুমে ধরে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে নিয়ে ওই কাজ করে। পরে মোবাইলে খবর পেয়ে সেখানে গিয়ে মেয়েটি উদ্ধার করে বাড়ি নিয়ে আসি। বিষয়টি ফরহাদ ( জামায়াত নেতা) সহ স্থানীয়রা মিটমাট করে দেয়ার কথা বলেছে।

স্থানীয় জামায়াত নেতা ফরহাদ হোসেন বলেন, ভুক্তভোগী ও অভিযুক্তরা আমার কাছে এসছিলো। তবে বিষয়টা তারা নিজেরাই মিটমাট করে ফেলবে। মেয়ের বাবাকে কিছু টাকা দেয়ার কথা বলছে, তা দিবে আনে। স্থানীয় ওয়াহাব ফকিরের কাছে ১০ হাজার টাকা জমাও দেয়া হয়েছে। বাকী টাকা দিবে আনে । এ নিয়ে লেখার দরকার নাই।

অভিযুক্তের ছেলে রাজু ফকির বলেন, বিষয়টি মিটামাট করে দেয়া হয়েছে। এখানে কোন সাংবাদিক লাগবে না। আর অভিযুক্তের দাবী তিনি পুলিশের একজন অবসরপ্রাপ্ত সদস্য। তিনি এমন কাজ করেন নি।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, এ বিষয়ে তার কাছে ভুক্তভোগীর পক্ষ থেকে কোন অভিযোগ আসে নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন