1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

টঙ্গীবাড়ীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন শ্রী হরি ভদ্র।

লিখিত বক্তব্যে তিনি বলেন, স্থানীয় দৈনিক দেশ সেবা পত্রিকায় “মুন্সীগঞ্জে লিজকৃত তৈরি দোকান জোরপূর্বক দখলে চেষ্টায় ভাংচুর লুটপাট” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সংবাদটির মাধ্যমে তাঁর ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, উপজেলার বালিগাঁও বাজারে সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের সামনে একটি অস্থায়ী পানের দোকান ছিল, যা পূজা-অর্চনার সময় কোনো সমস্যা সৃষ্টি করত না। কিন্তু অনিক বৈদ্য নামে এক ব্যক্তি রাতের আঁধারে সেখানে একটি দোকানঘর নির্মাণ করেন। মন্দিরের স্বার্থে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হলে উপজেলা প্রশাসনের নির্দেশে এসিল্যান্ড কার্যালয়ের সার্ভেয়ারের উপস্থিতিতে দোকানঘরটি উচ্ছেদ করা হয়। অথচ এ ঘটনার পর তাঁর নাম উল্লেখ করে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।

শ্রী হরি ভদ্র বলেন, তিনি সাংবাদিক সমাজকে শ্রদ্ধা করেন, তবে কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছে। তিনি সংশ্লিষ্ট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়িত্বশীল সাংবাদিকদের যাচাই-বাছাই করে সত্য তথ্য প্রকাশের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন