1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে পার্কের জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

টঙ্গীবাড়ীতে পার্কের জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গীবাড়ী সংবাদদাতা।।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শিশু পার্কের জায়গা দখলমুক্ত করতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬অক্টোবর) দুপুর ৩ টায় উপজেলার বুড়ির বাড়ি সংলগ্ন শিশু পার্কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রজনতার ব্যানারে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধির নেতৃবৃন্দ। এসময় মানববন্ধনকারীরা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আওলাদ মাঝি দীর্ঘদিন ধরে শিশু পার্কের জমি দখল করে আছেন। প্রশাসন বার বার জায়গা দখলমুক্ত করার নির্দেশ দিলেও তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে জায়গা দখলমুক্ত করছেন না । সর্বশেষ তিনি পার্কের জায়গা দখলে থাকতে হাইকোর্টে রিট করেন। তারা আরো বলেন, আওলাদ মাঝি যদি স্বেচ্ছায় পার্কের জমি দখলমুক্ত না করে তাহলে পার্কের জমি দখলমুক্ত করতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিবো।

মানববন্ধন এর আগে ছাত্রজনতা উপজেলা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে পার্কে গিয়ে মিছিলটি শেষ হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন