1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই শাস্তির একমাত্র পথ' - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই শাস্তির একমাত্র পথ’

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।।

জামালপুরে হেযবুত তওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অনুষঙ্গ ছিল, তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই শাস্তির একমাত্র পথ।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জামালপুর শহরের আজাদ ট্রেড সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করে হেযবুত তওহীদ জামালপুর জেলা শাখা।

জেলা হেযবুত তওহীদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং শেরপুর জেলার সাধারণ সম্পাদক সুমন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান।

তিনি বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চরম অন্যায়, দুর্নীতি ও মানবিক মূল্যবোধহীনতায় জর্জরিত। এর কার্যকর সমাধান একমাত্র ইসলামী আদর্শের মধ্যেই নিহিত। ইসলাম শুধু ব্যক্তিজীবনের দিকনির্দেশনা নয়, রাষ্ট্র পরিচালনার জন্যও একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রদান করেছে। এই আদর্শ বাস্তবায়ন ছাড়া সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। তাই তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই শাস্তির একমাত্র পথ।

তিনি আরও বলেন, আমাদের এই সংগ্রাম রাজনৈতিক বা দলীয় নয়; বরং এটি একটি চেতনাগত লড়াই। এ লড়াই কুসংস্কার, ধর্মের অপব্যাখ্যা ও অচল চিন্তাধারার বিরুদ্ধে জাগরণের ডাক। তিনি আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বর্তমান বিশ্ব পরিস্থিতি ও জাতীয় প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রবর্তিত বিধি-বিধান ও সিস্টেমেই আমাদের দেশ চলছে, আর সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায়, অবিচার, অশান্তি বেড়ে চলেছে। যুগের পর যুগ আমরা মানবরচিত বিধানের মাশুল দিচ্ছি আমরা। অন্যদিকে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে রসুল (সা.) এমন নিরাপদ সমাজ গঠন করেছিলেন যে, একা একজন নারী রাতের অন্ধকারে নির্ভয়ে শত শত মাইল পথ হেঁটে যেত। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। স্বর্ণের দোকান খোলা রেখে দোকানদার মসজিদে যেত। আদালতে মাসের পর মাস অপরাধ-সংক্রান্ত মামলা আসত না। সেই শান্তিপূর্ণ জীবনব্যববস্থার আধুনিক রূপ তুলে ধরা হয়েছে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থে। তিনি সাংবাদিকদের কাছে এ গ্রন্থের বিষয়গুলো লেখনির মাধ্যমে জাতির সামনে তুলে ধরার অনুরোধ রাখেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য ও গবেষণার কার্যনিবাহী সদস্য আদিবা ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ, শেরপুর জেলা সভাপতি মুমিনুর রহমান পান্না, জামালপুর সদর উপজেলা সভাপতি সুলতান মাহমুদ মেহেদী, মেলান্দহ উপজেলা সভাপতি মো. মুনসুর আলী।

পরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২৪ ইং জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র ওপর একটি লিখিত প্রস্তাবনা দাখিল করে হেযবুত তওহীদ। এরপর থেকে সারাদেশে সভা-সমাবেশ-সেমিনার করে জাতির সামনে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পূর্ণাঙ্গ রূপ তুলে ধরছে সংগঠনটি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন