1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরের ইব্রাহিমপুরে বিক্ষোভের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ ও সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

নবীনগরের ইব্রাহিমপুরে বিক্ষোভের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুরে গত শনিবার (১১ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত সাবেক ইউনিয়ন সদস্য আলামিন খন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ ও বিক্ষোভ সভার প্রতিবাদে পাল্টাপাল্টি প্রতিবাদ সভা-বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেন স্থানিয় এলাকাবাসী।
অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মানিক মিয়া সরকার ও তার কথিত বাহিনীকে উল্লেখ্য করে যে প্রতিবাদ সভা-বিক্ষোভ করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভুয়া বলে দাবি করেন। উল্টো প্রতিবাদ সভা-বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আলামিন খন্দকারের কিশোর গ্যাংয়ের অত্যাচার ও হয়রানির অভিযোগ করেন স্থানিয় ইউপি সদস্য ও এলাকাবাসী।
এ সময় বক্তব্য প্রদান করেন মানিক মুন্সি, কিবরিয়া, মো. জয়নাল উদ্দিন, আউয়াল মোল্লা, মানিক মিয়া সরকার, ৭ নং ওয়ার্ডের মেম্বার মো. কবির হোসেন ভুইঁয়া, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জহর ভূইঁয়া, মুজিবুর রহমান, মহিউদ্দিন আহম্মেদ, আবুল কাসেম, মো. নাজিম উদ্দিন (আর্মি), ইউনুস মিয়া, রাশেদ মিয়া, সংরক্ষিত ইউনিয়ন সদস্য জাহানারা বেগম মেম্বার (৪ নং, ৫ নং ও ৬ নং ওয়ার্ড), সংরক্ষিত ইউনিয়ন সদস্য খালেদা বেগম রেনু মেম্বার (৭নং, ৮ নং ও ৯ নং ওয়ার্ড) ও রাসেলসহ স্থানিয় এলাকাবাসী।
বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, গত শনিবার যে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করা হয়েছে স্থানিয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তা উদ্দেশ্যপ্রনোদিত ও ভুয়া। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মানিক মিয়া সরকার, কবির মেম্বার, হালিমা খাতুন, জহর ভূইঁয়া’র বিরুদ্ধে যে অভিযোগ করেছে যে, চাঁদাবাজ, অর্থ আত্মসাৎকারি, ছিনতাইকারি, মামলাবাজ ও হয়রানিকারি তা আদতে উল্টো আলামিন খন্দকার ও তার গংরা বিগত আওয়ামী সরকারের ক্ষমতা দেখিয়ে করে আসছে। আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও তাদের দাপট কমেনি। এ সময় তারা স্থানিয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করে আলামিন খন্দকার ও তার গংদের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি করে তাদের বিচার দাবি করেন। প্রতিবাদ, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন থেকে আলামিন খন্দকারের হয়রানি, মামলাবাজি ও আত্মাচারে অতিষ্ঠ দাবি করে তারা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোরালো দাবি জানানো হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন