1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচী নিয়ে নওশাদ জমির - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আগুনে সব হারিয়ে তাঁবুতে কাটছিল দিন, দগ্ধ সেই পরিবারের চিকিৎসা সহ নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি কেমন প্রস্তুতিতে দুই ফাইনালিস্ট? দিনটি কেমন কাটবে ভোরের শুরুটাই ঠিক করে দেয় সফর মাস কি অশুভ? ইসলাম কী বলে টানা ৭ দিন ধরে ইরানে চলছে মার্কিন হামলা মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী ‘ঈমান, ঐক্য ও আমলে গড়ে উঠুক আদর্শ বাংলাদেশ’

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচী নিয়ে নওশাদ জমির

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

এ রায়হান চৌধুরী,পঞ্চগড়।।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচী শুরু করেছে বিএনপি। বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির এই কর্মসূচীতে নেতৃত্ব দিচ্ছেন। রবিবার সকালে পঞ্চগড় পৌরসভার জ্বালাসী মোড় থেকে এই কর্মসূচী শুরু হয়। এই কর্মসূচীতে বিএনপির এই নেতা বাড়িতে বাড়িতে গিয়ে স্থানীয় অধিবাসীদের সাথে দেখা করছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন। সেই সাথে বিএনপির ৩১ দফা কর্মসূচী এবং রাস্ট্র ক্ষমতায় গেলে ১৮০ দিনে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কে ধারনা দিচ্ছেন এই নেতা। এসময় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তি সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। জানাগেছে এই কর্মসূচী বাস্তাবায়ন করতে ১৯ টি টিম গঠন করা হয়েছে। আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে। ব্যারিস্টার নওশাদ জমির এসময় বলেন ঘরে ঘরে জনে জনে কর্মসূচীর মাধম্যে আমরা বিএনপির ৩১ দফা এবং ১৮০ দিনের কর্মসূচী গণমানুষের কাছে তুলে ধরছি। আমরা অনেক সারা পাচ্ছি। মানুষের সমস্যাগুলো শুনতে পারছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন