1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের নৌ-ভ্রমন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের নৌ-ভ্রমন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার টঙ্গীবাড়ী।।

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা ও জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন পত্রিকার সাংবাদিকদের নিয়ে নৌ-ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার হাসাইল ঘাট থেকে ট্রলার ছেড়ে প্রথমে শরীয়তপুরের জাজিরা ইউনিয়নের চিডারচরে নৌকায় চড়ে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করা হয়। পরে দুপুর ২ টায় হাসাইল নগরজোয়ার এলাকায় জেলা ও উপজেলার সাংবাদিকরা ২ ভাগে ভাগ হয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এরপর সেখানে গোসল ও মধ্যাহ্নভোজ সেরে নওপাড়া কাশবন টিলায় গিয়ে সাংবাদিকরা গ্রুপ ছবি ও সেলফি তোলে বিকেল ৫ টায় দিঘিরপাড় ট্রলার ঘাটে এসে চা পান শেষ করে সন্ধ্যা ৬ টায় হাসাইল ঘাটে গিয়ে নৌ-ভ্রমন এর ইতি টানেন। চলতি পথে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গানের তালে তালে নৌ-ভ্রমন কে আরো মনোমুগ্ধকর করে তোলেন সংগীত শিল্পী পার্থ সারথি রায় ও লালচান দাস। মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ ই হাসান তুহিন,সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক রনি শেখ,সাবেক সভাপতি এডভোকেট ব.ম শামীম সহ জেলা ও উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকরাও নৌ-ভ্রমনে উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন