1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে পুলিশ হেফাজতে যুবকের মুত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

নবীনগরে পুলিশ হেফাজতে যুবকের মুত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে পুলিশ হেফাজতে থাকা আব্দুল্লা নামের একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি পাশ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার তেজখালি ইউনিয়নের বাড়াইল চর গ্রামের বাসিন্দা আবুল হোসেন ও জোসনা বেগমের সন্তান।

চুরির ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাট জেলার মাসুদ রানা ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বাড়াইল চরের বাবু ওরফে রাব্বিকে গত ২৬ সেপ্টেম্বর পুলিশ গ্রেফতার করে উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে চিকিৎসা সেবা শেষে জেলা কারাগারে প্রেরণ করেন। স্থানিয়দের দাবি, পুলিশ মাসুদ রানা ও রাব্বির সাথে আব্দুল্লাকেও গ্রেফতার করে ফাঁড়িতে আটকে রাখে। পরে তাকে দুই দিন আটকে রেখে মারধুর করে ২৮ সেপ্টেম্বর আব্দুল্লাকে স্থানিয় বেসরকারি একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাকে জেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে প্রেরণ করেন। কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত বলে জানান বলে জানা যায়।

মৃত আব্দুল্লার মা জোসনা বেগম জানান, “আমার ছেলে অপরাধী হলে আইনের মাধ্যমে শাস্তি দিত, কিন্তু এভাবে কেন নিতে হলো তার জীবন?”

সলিমগঞ্জ ফাঁড়ি থানার আইসি এস.আই মহিম সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে উঠেনি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) শাহিনুর ইসলামের সাথে সরাসরি থানা প্রাঙ্গনে কথা বলতে গেলে তিনি পরে কথা হবে বলে গাড়ি যোগে চলে যান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন