1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রাণোচ্ছ্বাসের ১৬ বছর পূর্তি উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

প্রাণোচ্ছ্বাসের ১৬ বছর পূর্তি উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

এ রায়হান চৌধুরী,পঞ্চগড়।।

“আত্মসেবা নয়, মানবসেবা”—এই অঙ্গীকারকে সামনে রেখে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রাণোচ্ছ্বাস’–এর ১৬ বছর পূর্তি উদযাপন করা হলো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের ঐতিহ্যবাহী বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী।
অনুষ্ঠানের প্রাণোচ্ছ্বাস নির্বাহী কমিটির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্ব সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় এবং বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, প্রাণোচ্ছ্বাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মু. মাছউদ আলম, প্রাণোচ্ছ্বাস অন্যতম নেতা ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডা. এসএম মাহাবুব উল আলম, শাকিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রাণোচ্ছ্বাস সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মকে বই পড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, সংগীত ও নাটকের মাধ্যমে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য। গত ১৬ বছরে প্রাণোচ্ছ্বাস কেবল সাহিত্য-সংস্কৃতির চর্চা নয়, সামাজিক সেবামূলক কাজের পাশাপাশি চিকিৎসা খাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ওষুধ বিতরণ, স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি ও রক্তদানের মতো কার্যক্রম আয়োজন করে সংগঠনটি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে প্রাণোচ্ছ্বাস আগামী দিনে সমাজ পরিবর্তনের বড় শক্তি হয়ে উঠবে।

বক্তারা আরো বলেন, প্রাণোচ্ছ্বাসের মতো সংগঠনগুলো সমাজে তরুণ প্রজন্মকে আলোকিত পথে এগিয়ে নিতে পথপ্রদর্শকের ভূমিকা রাখছে। এর মাধ্যমে যেমন সংস্কৃতি বিকশিত হচ্ছে, তেমনি তরুণদের মাঝে নতুন দৃষ্টিভঙ্গি ও মানবিক চেতনার বিকাশ ঘটছে।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ১৬ বছরের সাফল্যগাথা স্মরণ করেন এবং ভবিষ্যৎ পথচলায় আরও শক্তিশালীভাবে সাহিত্য-সংস্কৃতি, চিকিৎসা ও মানবসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন