1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে বিদ্যা শিক্ষা ট্রাস্টের ৩য় বৃত্তি ও পুরুস্কার বিতরণী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

নবীনগরে বিদ্যা শিক্ষা ট্রাস্টের ৩য় বৃত্তি ও পুরুস্কার বিতরণী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যা শিক্ষা ট্রাস্টের উদ্যোগে উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩য় তম এককালিন বৃত্তি প্রদান ও মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহনকারিদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে (২৭ সেটেম্বর ২০২৫) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্জেন্ট মুজিবুর রহমান হল রুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

প্রকৌশলি এ.কে.এম কামরুজ্জামানের সভাপতিত্বে ও স্বরুপ কুমার সাহা ও শুভেন্দ্র চক্রবর্তী শুভ’র যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওয়াজেদ উল্লাহ জসিম ও যুগ্ম সচিব, কবি ও প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

শিক্ষার্থী আহনাফ ও আনিসা সুইটির শুভেচ্ছা বক্তব্য শেষে উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ জন করে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে ডিকশনারী ও ক্রেস্ট তুলে দেয়া হয়েছে।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন বাবুল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব কাইয়ুম সরকার, বিএসটিএন এর সাধারণ সম্পাদক মো. মাজহারুল হক, জিপিএস পাঠাগারের সভাপতি আসাদুজ্জামান কল্লোল, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মাদ হোসেন শান্তি, প্রভাষক ইমরান আহমেদ সরকার, পৌর হিসাব রক্ষক মোহাম্মদ জামালসহ অন্যান্যরা।

বিএসটিএন ও জিপিএস পাঠাগারের স্বপ্নদ্রষ্টা যুগ্ম সচিব, কবি ও প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান মনা বলেন, আমরা চেষ্টা করছি উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসটিএন এর বৃত্তি প্রদান করার লক্ষে। প্রতি বছরের ন্যায় এই বছরও বিএসটিএন ৩য় বৃত্তি প্রদান অনুষ্ঠানটি আয়োজন করেছি। আমরা চাই শিক্ষার্থীরা জ্ঞানের আলোয় আলোকিত হয়ে উঠুক। তাদের মেধা আরো বিকশিত হয়ে উঠুক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন