1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নওগাঁয় মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নওগাঁয় মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাহবুব, নওগাঁ সংবাদদাতা।।
নওগাঁ সদর উপজেলার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দুস্থ সেবা সংস্থার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, উপজেলার চারটি বিদ্যালয়ের মোট ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এবং অস্বচ্ছল পরিবারকে সহযোগিতা করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. মাসুদ হাসান তুহিন। সভাপতিত্ব করেন দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা পারভীন।

বক্তারা বলেন, অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। শিক্ষা অর্জনে অনুপ্রেরণা জোগাতে এ ধরনের কার্যক্রমের কোনো বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও আয়োজকরা শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন। এ সময় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন