1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলায় প্রান নাশের হুমকি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

টঙ্গীবাড়ীতে ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলায় প্রান নাশের হুমকি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গীবাড়ী সংবাদদাতা।।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পদ্মা নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে কথা বলায় শাহ কামাল নামের এক ব্যক্তি কে প্রান নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিজান খান ও মন্নান খান এর বিরুদ্ধে। ভুক্তভোগী শাহ কামাল বলেন, পদ্মায় ড্রেজার বসিয়ে মাটি কাটার ফলে দিঘিরপাড়, কামারখাড়া ও হাসাইল বানারী ইউনিয়নে ইতিমধ্যেই ভাঙন দেখা দিয়েছে। প্রায় প্রতি রাতেই মন্নান খান ও মিজান খান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় ও শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের মাঝামাঝি নদী পথে অবৈধ কাটার(মাটি খনন করার যন্ত্র) দিয়ে মাটি কেটে বিক্রি করছে। প্রতিদিন ৩০ থেকে ৪০ টি বাল্কহেডে মাটি ভরে মুন্সীগঞ্জের বিভিন্ন জায়গায় ড্রেজার ব্যবসায়ীদের কাছে সেই মাটি বিক্রি করে থাকে মন্নান ও মিজান। যার ফলে নদীর গভীরতা বেড়ে গিয়ে ভাঙন দেখা দেয়। সরকার লক্ষ লক্ষ টাকার জিওব্যাগ ফেলেও ভাঙন রক্ষা থেকে রক্ষা করতে পারছে না এই ড্রেজার ব্যবসায়ীদের কারনে। আর এর প্রতিবাদ করাতে মিজান খান ও মন্নান খান আমাকে প্রান নাশের হুমকি দেন। আমি বিষয়টি টঙ্গীবাড়ী থানার ওসি মহোদয় কে জানিয়েছি এবং প্রমান সরুপ কল রেকর্ড দিয়েছি।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন