1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মোত্তালেব সভাপতি, বিল্লাল সাধারণ সম্পাদক নির্বাচিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মোত্তালেব সভাপতি, বিল্লাল সাধারণ সম্পাদক নির্বাচিত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

জামালপুর সংবাদদাতা।।

জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন ঢাকা-৩৬৪০’র ত্রি-বার্ষিক নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ১ ঘন্টা সময় বিরতির পর থেকে শুরু হয় বিভিন্ন পদে নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের ভোট বাছাই ও গণনা।

রবিবার ভোর ৫ টার সময় পর্যন্ত ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করে নির্বাচন পরিচালনা সাব-কমিটি।

ফলাফল ঘোষণা পূর্ববর্তী সময়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন নেতা নজরুল ইসলাম, জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এসময় ফলাফল ঘোষণা করেন, জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এডভোকেট ফজলুল হক।

সভাপতি পদে ১৩১৮ ভোট পেয়ে চেয়ার মার্কায় বিজয়ী হন আব্দুল মোত্তালেব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান ছাতা মার্কায় ভোট পান ৯৯৯ টি।

কার্যকরী সভাপতি পদে ১২৭৫ ভোট পেয়ে দেয়ালঘড়ি মার্কা নিয়ে বিজয়ী হন মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি পদে ১১০৯ ভোট পেয়ে খেজুরগাছ মার্কায় বিজয়ী হন হযরত আলী দয়াল।

সাধারণ সম্পাদক পদে ১০৪৪ ভোট পেয়ে বাইসাইকেল মার্কায় বিজয়ী হন বিল্লাল হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৬৮৬ ভোট পেয়ে আম মার্কায় বিজয়ী হন নওশের আলী। সহ-সাধারণ সম্পাদক পদে ৬৮৪ ভোট পেয়ে উটপাখি মার্কায় বিজয়ী হন আকরাম আলী। অর্থ সম্পাদক পদে ১০৪৪ ভোট পেয়ে কলস মার্কায় বিজয়ী হন আসাদুল মিয়া।

সাংগঠনিক সম্পাদক পদে ৯৪৪ ভোট পেয়ে টেলিভিশন মার্কায় বিজয়ী হন শহিদুল ইসলাম। প্রচার সম্পাদক পদে ৭৮৭ ভোট পেয়ে মোটরসাইকেল মার্কায় বিজয়ী হন ফরিদ উদ্দিন। দপ্তর সম্পাদক পদে ১০৪৯ ভোট পেয়ে টেবিলফ্যান মার্কায় বিজয়ী হন আব্দুল মান্নান। সড়ক সম্পাদক পদে ৭৯১ ভোট পেয়ে ভ্যানগাড়ি মার্কায় বিজয়ী হন মমিনুর ইসলাম।

নির্বাচিত সভাপতি আব্দুল মোতালেব জানান, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমরা এরকম একটি নির্বাচনের অপেক্ষায় ছিলাম। বিগত নির্বাচন সুষ্ঠু হয় নাই। শ্রমিকদের মধ্যে বিভক্তি তৈরি করা হয়েছিল। আমি সারা জীবন শ্রমিক রাজনীতি করেছি, শ্রমিকদের পাশে থেকেছি। আগামীতেও থাকবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন