1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

টঙ্গীবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

টঙ্গীবাড়ী সংবাদদাতা।।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাসের সাজাপ্রাপ্ত আসামি সাহা কামালকে গ্রেফতার করেছে। তাকে রবিবার (২১ শে সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে

শনিবার (২০সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআই নিজাম। শাহ কামাল উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের শরিষাবন এলাকার হযরত খান এর ছেলে।

স্থানীয়রা জানান, শাহ কামাল নিজেকে কখনো সাংবাদিক, কখনো উপদেষ্টার সহকারি, কখনো বা এমপি প্রার্থী পরিচয় এ ব্যাপক চাঁদাবাজি করে আসছিলেন। চাঁদাবাজির পাশাপাশি তার বিরুদ্ধে মাদক ব্যবসার ও অভিযোগ রয়েছে ।

টঙ্গীবাড়ি থানা পুলিশ সূত্রে জানা যায় তার বিরুদ্ধে টঙ্গীবাড়ি থানায় মাদক ও মারামারি মামলা রয়েছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.সাইফুল আলম বলেন,২০১৪ সালের একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি শাহ কামাল খানকে নারায়ণগঞ্জ সদর থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। শাহ কামাল নিজেকে কখনো সাংবাদিক কখনো উপদেষ্টার সহকারি কখনো বা এমপি প্রার্থী পরিচয় দিতেন বলে স্থানীয়দের কাজ হতে জানা গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন