1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়িতে সংবাদ প্রকাশের পর মন্দিরের সামনের পাথর অপসারণ করেন ওসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

টঙ্গীবাড়িতে সংবাদ প্রকাশের পর মন্দিরের সামনের পাথর অপসারণ করেন ওসি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

আপন সরদার, টঙ্গীবাড়ী।।

“টঙ্গীবাড়ীতে পূজা মন্ডপের সামনে কংক্রিট ফেলে প্রতিবন্ধকতা, প্রশাসনের হস্তক্ষেপ দাবী” শিরোনামে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় মুন্সীগঞ্জের সময় পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি টঙ্গীবাড়ী থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ মো.সাইফুল ইসলামের নজরে আসে। পরদিন শনিবার (২০সেপ্টেম্বর) দুপুর ১২ টা ৩০ মিনিটে সরজমিনে উপস্থিত থেকে মন্দিরের সামনে স্তুপ করে রাখা কংক্রিট ও বিটুমিন অপসারণ করেন তিনি। তার এই মহতি কাজ কে সাদুবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বী সহ স্থানীয় অন্যান্য ধর্মালম্বীরাও। পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রামপ্রসাদ বলেন, আমরা অনেকবার মালামাল সরানোর জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করলেও তারা আমাদের কথা শোনেননি। পরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর টঙ্গীবাড়ির থানার নবনিযুক্ত ওসি মহোদয়ের নজরে আসে বিষয়টি। এরপর তিনি নিজে উপস্থিত থেকে মন্দিরের সামনের মালামাল অপসারণ করেন। আমরা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে টঙ্গীবাড়ির থানার অফিসার ইনচার্জ মো.সাইফুল ইসলাম জানান, যেহেতু পূজার সময় খুব নিকটে তাই সংবাদটি দেখার সাথে সাথে ঘটনাস্থলে এসে পাথরগুলো অপসারণ করি যাতে ভক্তরা সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে।

উল্লেখ্য, টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের পুরা ডিসি উচ্চ বিদ্যালয় সংলগ্ন শ্রীশ্রী শীতলা মায়ের মন্দিরের সামনে পাথরের কংক্রিট ও ড্রামে ভর্তি বিটুমিন রেখে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিলো মেহেদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকার মেহেদী হাসান। মন্ডপের সামনে মালামাল রাখায় পুজোর প্যান্ডেল সাজানো বিলম্বিত হচ্ছিল। বারবার মালামাল সরানোর কথা বললেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছিলোনা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন