1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইতালির নোভারা শহরে প্রবাসীদের সাথে মিলান বাংলা প্রেসক্লাব ইতালির মতবিনিময় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

ইতালির নোভারা শহরে প্রবাসীদের সাথে মিলান বাংলা প্রেসক্লাব ইতালির মতবিনিময়

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

লাইভনিউজ২৪বিডি প্রবাস ডেস্ক।।

আজ ইতালির নোভারায় বাংলাদেশী প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি সংবাদ শ্রমিক আলহাজ্ব রিয়াজুল ইসলাম কাওছার।তাকে কাছে পেয়ে প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট করনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানে এ‍্যাপয়েনমেন্ট না পাওয়া ভুক্তভোগীরা বললেন তাদের তিক্ত অভিজ্ঞতার কষ্টের কথা । তাদের অভিযোগ সাধারণ সেবা গ্রহিতারা এ‍্যাপয়েনমেন্ট স্বাভাবিক ভাবে নিতে পারছেননা,কারন বিসিজি মিলানের সার্ভারে সব পরিপূর্ণ দেখায়। অথচ ৫০/৬০ ইউরো খরচ করলেই সহসাই মিলছে এ‍্যাপয়েনমেন্ট! এ যেনো এক অদৃশ্য ম‍্যাজিক।(তাদের ভাষায় “”চলছে কি তবে পাসপোর্ট বানিজ্য?) তাই এ‍্যাপয়েনমেন্ট সিস্টেম বাতিলের জোর দাবি জানিয়েছেন তাঁরা।এছাড়া ইতালিয়ো পাসপোর্টে নোভিসা গ্রহীতাদের কুরিয়ার সার্ভিসটিয়ো বাতিলের দাবি জানান তাঁরা।এবিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত আহবান জানিয়েছেন মিলানে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নবনিযুক্ত “প্রবাসী বান্ধব”কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম এর প্রতি। অন‍্যথায় দলমতের ঊর্ধ্বে থেকে ইতালি উত্তরের সকল প্রবাসীদের সাথে নিয়ে কনস্যুলেটের সামনে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান এবং সংবাদ সম্মেলনের হুঁশিয়ারি জানান তারা।এসময়ে প্রেসক্লাব সভাপতি তাদের এই দাবি কনসাল জেনারেল কে পৌঁছে দেবার আশ্বাস প্রদান করে তাদের সান্তো করেন।এবং কনস‍্যুলেটের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন যে, যারা এ‍্যাপয়েনমেন্ট বিহীন পাসপোর্ট করতে পারবেন তা অবহিত করেন । ১. যাদের পাসপোর্টের মেয়াদোত্তীর্ণ হয়েছে।২. নতুন শিশুদের পাসপোর্ট।৩. সংশোধন বা হারিয়ে যাওয়া পাসপোর্ট।৪. হজ্ব ও উমরাহ হজব্রত পালনের জন্য যাবেন যে সকল প্রবাসী। এসময়ে উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদ কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,ইতালি সফররত প্রথম আলো বন্ধুসভা মাদারীপুরের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সোহেল খান, মিলান বাংলা প্রেসক্লাবের সদস্য আসিফ শাহরিয়ার রাজিব, এবং সদস্য সাইফুল ইসলাম মোল্লা সহ আরো অনেকে।এসময়ে প্রেসক্লাব সভাপতি মিলান কমিউনিটির নেতৃবৃন্দের সাথেও এই সমস্যার সমাধানের বিষয়ে পরামর্শের আশ্বাস দেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন