1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ওয়ারেছ আলী মামুনকে সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, যারা হলেন সেরা নায়ক-নায়িকা আগুনে সব হারিয়ে তাঁবুতে কাটছিল দিন, দগ্ধ সেই পরিবারের চিকিৎসা সহ নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি কেমন প্রস্তুতিতে দুই ফাইনালিস্ট? দিনটি কেমন কাটবে ভোরের শুরুটাই ঠিক করে দেয় সফর মাস কি অশুভ? ইসলাম কী বলে টানা ৭ দিন ধরে ইরানে চলছে মার্কিন হামলা মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

ওয়ারেছ আলী মামুনকে সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

জামালপুর সংবাদদাতা।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে ৪র্থ বারের মত এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর জেলা আইনজীবী ফোরামের আহবায়ক এডভোকেট আব্দুল হাই -১ এর সভাপতিত্বে ও সদস্য সচিব এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রিশাদ রেজওয়ান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম নবী।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট নওয়াব আলী খান, এডভোকেট মনজুর কাদের বাবুল খান, এডভোকেট দিদারুল ইসলাম, এডভোকেট মোকাম্মেল হোসাইন, এডভোকেট খায়রুল ইসলাম, এডভোকেট মোবারক হোসেন, এডভোকেট দিলরুবা ইয়াসমিন, এডভোকেট মাহমুদুল হাসান পলাশ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন