1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত অনুষ্ঠিত হবে -এ্যাড. এম এ মান্নান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ উত্তরবঙ্গের টপ ওয়ানে স্থান পেয়েছেন মুগ্ধ বিউটি মেকওভার মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত অনুষ্ঠিত হবে -এ্যাড. এম এ মান্নান

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জেলা কমিটির সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র এমপি পদ প্রার্থী এ্যাডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে পৌর এলাকার ২ নং ওয়ার্ডে বিশাল কর্মি সমাবেশ ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে (১৯ সেপ্টেম্বর ২০২৫) নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মি সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।

পৌর বিএনপি’র সহ-সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল ও উপজেলা যুব দলের সভাপতি পদ প্রার্থী মঞ্জুরুল ইসলাম মজনুর সঞ্চালনায় কর্মি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এ্যাডভোকেট এম এ মান্নান।

কর্মি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, ছাদিকুল হক ছাদির, গোলাম হোসেন খান টিটু, মোঃ হেলাল উদ্দীন, ব্যারিস্টার আশরাফ রহমান, আমিরুল ইসলাম আমির, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এম.আর মুজিব, তাজুল ইসলাম মনা, উবায়দুল হক লিটন, মোঃ মাসুদ রানা, হাসিবুল হাদিস শাহীন, মোঃ ইলিয়াস আলী, মোঃ ইউনুস, নাজমুল হক, মোঃ সুমন আলম, যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, ইঞ্জিঃ এমদাদ উদ্দিন খাদেম, আসাদুজ্জামান দুলাল, ফারুক আহাম্মেদ, তোজাম্মেল হক বকুল, আনোয়ার হোসেন বাবুল, রাশেদুল হক কাজী সুমন, ইফতেখার খান মামুন, অনন্ত হীরা, আব্দুল্লাহ আল উদয়সহ অন্যান্যরা।

এ্যাডভোকেট এম এ মান্নান বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক জিয়ার ৩১ দফা দাবি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের নেতাকর্মীদের বলবো, আপনারা জনগনের মুক্তির সনদ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ঘরে ঘরে যান আর প্রস্তুত থাকুন আগামী ফেব্রুয়ারিতে নিশ্চিত নির্বাচন অনুষ্ঠিত হবে। যতই পিআর আর সংশোধনের কথা বলুক, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এছাড়া বিএনপি’র সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের আহবান করেন, আসুন আমরা ঐক্যবদ্ব থাকি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন