1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগর পৌর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক কমিটি ঘোষণা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

নবীনগর পৌর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক কমিটি ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শহীদ জিয়া স্মৃতি সংসদের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজীবন স্মৃতি সংরক্ষনের স্লোগানে এতে আহবায়ক হিসেবে মো. রোকন উদ্দিন খান ও সদস্য সচিব হিসেবে মো. মোস্তাফিজুর রহমান ইমনের নাম ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি রেজাউল কবীর দিপু ও সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিন সম্রাট স্বাক্ষরিত আহবায়ক কমিটিটিকে অনুমোদন করা হয়েছে।

এতে অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল হক তুষার, ডা: বাছির মিয়া, মো. মহিউদ্দিন আহমেদ, ডা: হোসেন সোহেল, লিটন সরকার, বিল্লাল মিয়া, মো. খসরু আলম, মো. কবির আহমেদ, আশিক চৌধুরী, সদস্য মো. সজিব খান, মো. রাজ্জাক মিয়া, মো. সামসু সওদাগর, মো. আক্তার হোসেন, মো. ইয়ার হোসেন, মো. আশিকুর রহমান, মো. বাচ্চু মিয়া, এইচ ডি হাসান, মো. কাউসার মিয়া, মো. রাশেদুল হক।

নব গঠিত নবীনগর পৌর শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতাকর্মীরা জানান, শহীদ জিয়ার স্মৃতি প্রচার ও প্রসারের লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা কাজ করে যাবো, আমাদের জন্য সবাই দোয়া করবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন