1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরের জিনদপুর ইউপিতে এ্যাড. এম এ মান্নানের লিফলেট বিতরণ ও পথ সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ উত্তরবঙ্গের টপ ওয়ানে স্থান পেয়েছেন মুগ্ধ বিউটি মেকওভার মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

নবীনগরের জিনদপুর ইউপিতে এ্যাড. এম এ মান্নানের লিফলেট বিতরণ ও পথ সভা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জেলা কমিটির সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি ধানের শীষের মনোনয়নে প্রত্যাশী এমপি পদ প্রার্থী এ্যাডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও পথ সভা করেন।

বুধবার বিকালে (১০ সেপ্টেম্বর ২০২৫) জিনদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ শেষে বাঙ্গরা বাজারে পথ সভাটি অনুষ্ঠিত হয়েছে।

জিনদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মজনু সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুব দলের সদস্য সচিব হাজী মো. কাউছার আহম্মেদের সঞ্চালনায় পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এ্যাডভোকেট এম এ মান্নান।

পথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, উপজেলা যুব দলের সভাপতি পদ প্রার্থী মঞ্জুরুল ইসলাম মজনু, বাঙ্গরা বাজারের সভাপতি শামীম আহম্মেদ, লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এম এ কাহহার সরকার, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদল নেতা ইউনুস ও জিনদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাসহ অন্যান্যরা।

এ্যাডভোকেট এম এ মান্নান বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে ৩১ দফা দাবি ঘরে ঘরে পৌঁছানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ দাবি জনগনের মুক্তির দাবি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন