1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরের কৃষ্ণনগর ইউপিতে এ্যাড. এম এ মান্নানের লিফলেট বিতরণ ও পথ সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০

নবীনগরের কৃষ্ণনগর ইউপিতে এ্যাড. এম এ মান্নানের লিফলেট বিতরণ ও পথ সভা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জেলা কমিটির সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও পথ সভা করেন।

সোমবার বিকালে (০৮ সেপ্টেম্বর ২০২৫) কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ শেষে কৃষ্ণনগর স্কুল মাঠে লিফলেট বিতরণ শেষে পথ সভাটি অনুষ্ঠিত হয়েছে।

কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফুল মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক এম নুরুল আলম সরকারের সঞ্চালনায় পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট এম এ মান্নান।

পথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র নেতা মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, এমদাদ উদ্দিন খাদেম, ছাত্র বিষয়ক সম্পাদক তন্ময় আল নিলয়, উপজেলা ছাত্রদল নেতা ইউনুস, সাইদুল ইসলাম সাইদুল, মাজেদুল ইসলামসহ অন্যান্যরা।

এ্যাডভোকেট এম এ মান্নান বলেন, নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। একটি দল চাচ্ছে নির্বাচন যাতে না হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট আপনারা বাড়ি বাড়ি, জনে জনে পৌঁছে দিন। আপনারা দোয়া করবেন আমার দল যাতে আমাকে মূল্যায়িত করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন