1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আকাশে দেখা যাবে ‘ব্লাড মুন’ চন্দ্রগ্রহণ চলবে ৭ ঘণ্টা বেশী সময় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বই পড়ার গুরুত্ব তুলে ধরে মাদারীপুরে সাংস্কৃতিক সংঘের মাসিক আড্ডা অনুষ্ঠিত মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ জন গ্রেপ্তার উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি

আকাশে দেখা যাবে ‘ব্লাড মুন’ চন্দ্রগ্রহণ চলবে ৭ ঘণ্টা বেশী সময়

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আকাশে দেখা যাবে ‘ব্লাড মুন’। এই দিন রাতের আকাশে লালচে রূপে ঝলমল করবে চাঁদ। বিরল এই পূর্ণ চন্দ্রগ্রহণ চলবে ৮২ মিনিটব্যাপী এই চন্দ্রগ্রহণ চলবে মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট।

যা সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম গ্রহণ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

৭সেপ্টম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে গ্রহণ শুরু হয়ে চলবে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত।

বিজ্ঞানের ভাষায়, চন্দ্রগ্রহণ ঘটে তখনই, যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এসে দাঁড়ায় এবং পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে ফেলে।

কোরআনের দৃষ্টিতে

.আল্লাহ তায়ালা সূর্য-চন্দ্রকে তাঁর মহাশক্তির নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন।

সুরা ইউনুস (আয়াত ৫): তিনিই সূর্যকে করেছেন দীপ্তিময় আর চাঁদকে করেছেন স্নিগ্ধ আলোয় আলোকিত।

.সুরা কিয়ামাহ (আয়াত ৭-৯): যখন দৃষ্টি বিস্ময়ে স্তব্ধ হয়ে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে এবং সূর্য-চন্দ্র একত্রিত হবে।

হাদিসে রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশনা

রাসুল (সা.) বলেছেন, সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শন। কারও মৃত্যু বা জন্মের কারণে এদের গ্রহণ হয় না। যখন তোমরা গ্রহণ দেখবে, তখন দোয়া করো, আল্লাহর মহিমা ঘোষণা করো, তাকবির বলো, নামাজ আদায় করো এবং সদকা দাও। (বুখারি : ১০৪০, আবু দাউদ : ১১৭৭)

চন্দ্রগ্রহণের নামাজ (সালাতুল খুসুফ)

সূর্যগ্রহণের নামাজের মতো চন্দ্রগ্রহণের নামাজও হাদিস দ্বারা প্রমাণিত। ইসলামের পরিভাষায় এটিকে ‘সালাতুল খুসুফ’ বলা হয়। নবীজি (সা.) এ নামাজ আদায় করেছেন। ‘তাই সালাতুল খুসুফ’ আদায় করা সুন্নাত। (বোখারি : ৯৮৩)

. এ নামাজ আদায় করা সুন্নাত। (বুখারি : ৯৮৩)

. একাকী পড়া উত্তম; মসজিদে জামাতে পড়া সুন্নাত নয়।

. দুই রাকাত নফল নামাজ পড়তে হবে, ফজরের নামাজের মতো।

. ইচ্ছা করলে চার রাকাত বা তারও বেশি পড়া যায়, তবে দুই বা চার রাকাত পরপর সালাম দিতে হবে।

. আজান ও একামতের প্রয়োজন নেই।

. নামাজ শেষে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত দোয়া, জিকির ও মোনাজাতে সময় কাটানো উত্তম।

সারসংক্ষেপ, চন্দ্রগ্রহণ কোনো অশুভ লক্ষণ নয়, বরং আল্লাহর নিদর্শন। এ সময় নামাজ, দোয়া, জিকির ও সদকার প্রতি গুরুত্ব দিতে হবে। মুসলমানরা যেন ভীতি নয়, বরং আল্লাহর প্রতি খোদাভীতি ও আত্মসমর্পণের মনোভাব নিয়ে সময় কাটান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন