1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

টঙ্গীবাড়ীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার, মুন্সীগঞ্জ ।।

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়েছে। এসময় কয়েক হাজার নেতাকর্মী ঢাকঢোল ও ব্যানার-ফেস্টুন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে র‍্যালীতে অংশগ্রহণ করেন।

শুক্রবার বেলা ১১ টায় বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন রংমেহার মাঠ থেকে র‍্যালীটি শুরু হয়ে টঙ্গীবাড়ী উপজেলার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে বড়লিয়া মোড় এসে শেষ হয়।

র‍্যালীতে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক স্বাস্থ্যপ্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

এছাড়াও র‍্যালী তে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার, উপজেলা বিএনপির সহ সভাপতি জহিরুল ইসলাম মুরাদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পাপিয়া ইসলাম, ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু, সাধারণ সম্পাদক মনির হোসেন শেখ, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল, কামারখারা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল, বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রী কলেজ এর সাবেক এজিএস নাদিম জামান বিদ্যুৎ বেপারী, হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নুরুজ্জামান দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক সুমন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আউয়াল,স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব শেখ, মিঠুন বেপারী, হাসাইল বানারী ইউনিয়ন যুব দল নেতা মাহিম হাওলাদার হালিম, ছাত্রদল নেতা রাসেল ঢালী, সজিব রায়হান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন