1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সুনামগঞ্জ সংবাদদাতা।।

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র‌্যালি ও পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালির সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দীন আহমেদ মিলন। অনুষ্ঠান পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক।

র‌্যালিতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শ্লোগানে মুখরিত করেন চারপাশ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি সব সময় দেশের জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আন্দোলন করে যাচ্ছে। জনগণের ভালোবাসাই বিএনপির মূল শক্তি, আর এই শক্তিকে কাজে লাগিয়েই দল সামনের দিনগুলোতে আরও অগ্রসর হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন