1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বেনাপোল ইউনিয়ন পর্যায়ে সেচ্ছাসেবক দলকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষে কর্মীসভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বেনাপোল ইউনিয়ন পর্যায়ে সেচ্ছাসেবক দলকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষে কর্মীসভা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ আরিফুল ইসলাম,বেনাপোল(যশোর) ।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বেনাপোল ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নতুন সদস্য ফরম ও কর্মীসভা আয়োজন করা হয়।

শনিবার (৩০শে আগস্ট) সন্ধা ৬টার সময় বেনাপোল পৌর বিয়ে বাড়ীতে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাকিবুল হাসান রিপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. সেলিম হোসেন আশার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা অর্ণব ও শফিকুল ইসলাম জয়।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইকরাজ আহমেদ রাজসহ ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে আরও সংগঠিত ও কার্যকর হতে হবে। ইউনিয়ন পর্যায়ের এই কর্মীসভাগুলো আগামী আন্দোলনে-সংগ্রামে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন