1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে শহীদ জিয়া হাডুডু টুর্নামেন্টে ডিগ্রীরচর যুব সমাজ একাদশ বিজয়ী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

কালকিনিতে শহীদ জিয়া হাডুডু টুর্নামেন্টে ডিগ্রীরচর যুব সমাজ একাদশ বিজয়ী

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর :

তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ এই শ্লোগানকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশ এর মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনিতে শহীদ জিয়া হাডুডু টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার রমজানপুর ইয়নিয়ন পরিষদ ভবন সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। রমজানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফাইনাল খেলায় অংশ গ্রহন নয়াকান্দি আদর্শ দল ও ডিগ্রীরচর যুবসমাজ একাদশ। এ খেলায় দুই এক গোলে বিজয়ী হয়েছেন ডিগ্রীরচর যুব সমাজ একাদশ।

এসময় জেলা,উপজেলা ও স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজয়ী দলের প্রধান সমন্বয়ক বিএনপি নেতা মোঃ আব্বাস পাইক বলেন, আজকের হাডুডু খেলায় আমার দল বিজয় হয়েছে। এ বিজয় হলো রমজানপুর ইউনিয়নের জনগনের। আমি এভাবে রমজানপুর জনগনের পাশে সবসময় থাকতে চাই। বিজয় মধ্যে দিয়ে আমি আশা রাখি আমার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমি সামনেও সকল কার্যক্রমে বিজয় হবো।

এ ব্যাপারে খেলার প্রধান সমন্বয়ক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মামুন বেপারী বলেন, যুব সমাজকে মাদক ও জুয়া খেলার আসর থেকে দূরে রাখার জন্য এ খেলার আয়োজন করা হয়েছে। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন