1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড়ে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

পঞ্চগড়ে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতা।।

পঞ্চগড় সবুজ আন্দোলনের উদ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত। শুক্রবার (২৯- আগষ্ট) বিকেলে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে এই আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিপি জর্জ কোর্ট পঞ্চগড় অ্যাডভোকেট এম এ আব্দুল বারী, সহকারী কমিশনার ভূমি সদর পঞ্চগড় মোহন মিঞি, এপিপি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পঞ্চগড় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় মোঃ ইউসুফ আলী। পঞ্চগড় সবুজ আন্দোলন এর অর্থ পরিচালক মোঃ মোমিনুর ইসলাম বাবু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। আয়োজিত অনুষ্ঠানে পঞ্চগড় সবুজ আন্দোলন এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম এর সঞ্চালনায়, বক্তাগণ পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি বর্তমান বিশ্বে চলমান জলবায়ু সমস্যা ও পরিবেশ বিপর্যয় সম্পর্কে ব্যাপক আলোচনা করেন। এবং এই সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে সকলকে অবহিত করেন। আলোচনা সভায় বৃক্ষরোপণ কার্যক্রমকে অধিক গুরুত্ব দেওয়া হয়। যাতে আগামী প্রজন্মকে একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী উপহার দেয়া যায়। বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, দূর্দিনে এই গাছ বিক্রি করে আর্থিক সমস্যার সমাধান করা যায়। আলোচনা সভার শেষে পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় এর পক্ষ থেকে পরিবেশ বিপর্যয়ের কারণ সম্পর্কিত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সেখান থেকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিজয়ীদের মাঝে আমন্ত্রিত অতিথিগণ পুরস্কার তুলে দেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সবুজ আন্দোলনের চেয়ারম্যান জনাব রসুল বকস মানিক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন