1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রুমিনের পাশে রনি, বললেন ‘বিউটি উইথ ব্রেইন’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

রুমিনের পাশে রনি, বললেন ‘বিউটি উইথ ব্রেইন’

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার পাশে দাঁড়িয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি আলোচনায় রুমিনকে ‘বিউটি উইথ ব্রেইন’ বলে অভিহিত করেন। একই সঙ্গে বিএনপির ভেতরের সংকট ও নীরবতার দিকেও ইঙ্গিত করেন রনি।

রনি বলেন, রুমিন ফারহানা শুধু সুন্দরী নন, তিনি বুদ্ধিমতীও। তাই তাকে বলা যায় ‘বিউটি উইথ ব্রেইন’। আমাদের মতো পুরুষতান্ত্রিক সমাজে এমন নারীদের অনেকেই সহ্য করতে পারে না। সবাই চায় তুলতুলে, মুখ বুজে থাকা নারী। কিন্তু রুমিন একেবারেই আলাদা।

তিনি আরও বলেন, সংসদে বিএনপির একমাত্র নারী প্রতিনিধি হিসেবে তিনি ছিলেন সাহসী কণ্ঠ। আওয়ামী লীগের সংসদ সদস্যরা বুঝতেই পারতেন না, তিনি কখন কোথায় কীভাবে তীর ছুড়ছেন। তার বক্তৃতা শুধু যুক্তিসম্পন্ন নয়, ছিল প্রাণবন্তও। সংসদের একঘেয়েমি ভেঙে দিয়েছিলেন তিনি।

গোলাম মাওলা রনির মতে, রুমিন ফারহানা এখন বিএনপির টকশো ফ্রন্টের সবচেয়ে বড় মুখ। তিনি বলেন, বিএনপির বড় বড় ১০০ নেতা যা করতে পারেন না, রুমিনের একটি টেলিভিশন বক্তব্য সেই ঘাটতি অনেকাংশে পূরণ করে দেয়। জনগণের কাছে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তবে রনি মনে করেন, রুমিনকে ঘিরে বিএনপির অভ্যন্তরে তৈরি হওয়া বিতর্ক দলের জন্যই নেতিবাচক। তার ভাষায়, বিএনপি এখন এমন কিছু করছে, যা দেখে মনে হয়—বিপদের দিনে বিশ্বস্ত মানুষদেরকেই শ্মশানে পাঠানো হচ্ছে। রুমিনের বিরুদ্ধে যে আক্রমণ চলছে, তা রুমিনের চেয়ে বেশি ক্ষতি করবে বিএনপির।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন জেলায় দলের ত্যাগী নেতাকর্মীদের প্রার্থী মনোনয়ন থেকে সরিয়ে নতুনদের জায়গা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। যেমন মুরাদনগরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জায়গা দিতে গিয়ে পুরনো অনেক নেতাকে কোণঠাসা করা হচ্ছে।

সাবেক এই সংসদ সদস্য বিএনপির নেতৃত্বের ‘নীরবতা’র সমালোচনা করে বলেন, দলের ভেতরে যারা পরীক্ষিত, বিশ্বস্ত, তাদের রক্ষা না করে দল নীরব ভূমিকা পালন করছে। এটা একদিন বিএনপিকেই শেষ করে দেবে।

সম্প্রতি নির্বাচন কমিশনে একটি শুনানিতে রুমিন ফারহানার সমর্থকদের সঙ্গে এনসিপি নেতাদের হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে এনসিপির নেতা হাসনাতকে উদ্দেশ্য করে গালি দেন রুমিন ফারহানা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন