1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খাগড়াছড়িতে সাংবাদিক হত্যা চেষ্টায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা সহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

খাগড়াছড়িতে সাংবাদিক হত্যা চেষ্টায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা সহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে সাংবাদিক হত্যা চেষ্টায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা সহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বাংলাভিষন টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল।
মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি আমলী আদালতের বিচারক তারেক আজিজ রায়হানের আদালতে সাংবাদিক এইচ এম প্রফুল্ল মামলাটি করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী মো. আফছার হোসেন রনি।
পরে আদালত মামলাটি গ্রহণ করে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধাকে তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।
মামলায় সাতজনের নাম দেওয়ার পাশাপাশি অজ্ঞাতপরিচয় ১২০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া আসামিদের বিরুদ্ধে বাদীকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে হেনস্তার অভিযোগ করা হয়েছে।
মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, মাইন উদ্দিন ভুটো, নুরুল ইসলাম, এম এফ রাব্বি, মোহাম্মদ মেহেদী হাসান এবং রহিম মিয়া নাঈম ওরফে আরেফিন নাঈমের নাম রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ অগাস্ট দুপুরে খাগড়াছড়িতে ছাত্র-জনতার হামলার সংবাদ সংগ্রহের সময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে একদল লোক সাংবাদিকদের ওপর হামলায় চালায়। এতে এইচ এম প্রফুল্লসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। এদিকে কুজেন্দ্র লাল ও তার সহযোগীরা একাধিক ফেইসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিক এইচ এম প্রফুল্লের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে মামলায় বলা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন