1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কক্সবাজারে নদী পথে মাদকসহ ৯ জন আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কক্সবাজারে নদী পথে মাদকসহ ৯ জন আটক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামাল উদ্দীন, কক্সবাজার।।

কক্সবাজার সদর থানাধীন নাজিরহাট টেক ১ নং ওয়ার্ড বাকখালী নদীর মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪,৬০,০০০ (চার লক্ষ ষাট হাজার) পিস ইয়াবাসহ ৯ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।
১। র‌্যাবের ক্রমাগত মাদক বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ থানা এলাকা হতে কিছু মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান নিয়ে মাছ ধরার ট্রলারে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখি।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৬ আগস্ট ২০২৫খ্রিঃ তারিখ বিকেলে অধিনায়ক র‍্যাব ১৫ এর দিকনির্দেশনায় কক্সবাজার সদর থানাধীন নাজিরহাট ১নং ওয়ার্ড বাকখালী নদীর মোহনায় র‍্যাব ১৫ এর একটি চৌকস আভিযানিক দল বিশেষ  অভিযান পরিচালনা করে উক্ত ট্রলারটিকে আটক করতে সক্ষম হয়। উক্ত ট্রলার হতে তেলের ড্রামের ভিতরে কৌশলে লুকায়িত অবস্থায় সর্বমোট ৪,৬০,০০০ (চার লক্ষ ষাট হাজার) পিস ইয়াবাসহ ০৯ (নয়) জন’কে আটক করা হয় । পরবর্তীতে উক্ত ট্রলারটিকে ফিশারীঘাট এলাকায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিস্তারিত পরিচয়-ক) আব্বাস উদ্দিন (৪৮), পিতা-মৃত কলিম উল্লাহ, সাং-পেশকার পাড়া, (আব্বাস মাঝি বাড়ি), পৌরসভা ৪নং ওয়ার্ড, থানা-কক্সবাজার সদর, কক্সবাজার।
খ) মোঃ আবু তাহের (৪২), পিতা-মৃত মোজাফ্ফর মাঝি, সাং-বড়ইতলী (আব্দুল মুনাফের বাড়ি), ২নং ওয়ার্ড, বড়ইতলী ইউপি, থানা-চকরিয়া, কক্সবাজার।
গ) মোঃ ফিরোজ (৩৮), পিতা-মৃত আব্দুস সালাম, সাং-বোলায়খালী, ৫নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউপি, থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজার।ঘ) মোঃ মোস্তাক আহাম্মদ (৪০), পিতা-মৃত নুরুল আজিম, সাং-দক্ষিন মাইজপাড়া, ৩নং ওয়ার্ড, থানা-ঈদগাঁও, কক্সবাজার।ঙ) মোঃ নবী হোসেন (৩৮), পিতা-মৃত মোজাহের আহাম্মদ, মাতা-সালমা বেগম, সাং-লাহারপাড়া, বাস  টার্মিনাল, ঝিলংঝা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।চ) মোঃ শাহাব উদ্দিন (৫৫), পিতা-আব্দুল মতলব, সাং-ডুমখালী, ২নং ওয়ার্ড, ডুলাহাজারা ইউপি থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।ছ) মোঃ সেলিম (৬৮), পিতা-মৃত মোঃ মিরাজ, সাং-লেচুপ্রাং, হ্নীলা ইউনিয়ন, ৬নং ওয়ার্ড,থানা-টেকনাফ, কক্সবাজার।জ) জাফর আলম (৬৩), পিতা-মৃত সৈয়দ আহাম্মদ, সাং-লাহারপাড়া, বাসটার্মিনাল, ঝিলংঝা, থানা-কক্সবাজার সদর, কক্সবাজার।ঝ) আবুল কালাম প্রঃ কালু (৭০), পিতা-মৃত গফুর গাজী, সাং-লম্বাতলী, ঘুনাখালী ৬নং  ওয়ার্ড, থানা-চকরিয়া,  কক্সবাজার, আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূল হোতা মোঃ বোরহান উদ্দিন; যার বাড়ি মহেশখালী এবং সে পলাতক রয়েছে। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বিভিন্ন পথে তাদের মাদকদ্রব্য পাচার করে আসছে বলে জানায়।
৩। আটককৃত মাদকদ্রব্য ও আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন