1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে ওএমএস-এর চাল নিয়ে ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

টঙ্গীবাড়ীতে ওএমএস-এর চাল নিয়ে ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ!

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

টঙ্গিবাড়ী সংবাদদাতা।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল বিতরণে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় ডিলার খোকন বেপারীর বিরুদ্ধে। সরকারি নিয়ম অনুযায়ী ৩০ কেজির এক বস্তা চাল ১৫ টাকা কেজি দরে কার্ডধারীদের মাঝে ৪৫০ টাকায় বিক্রির কথা থাকলেও, অভিযোগ উঠেছে—এই চাল ডিলার খোকন বেপারী বিক্রি করেছেন প্রায় দ্বিগুণ দামে, তাও আবার কার্ডবিহীন সাধারণ মানুষের কাছে!

নাম প্রকাশে অনিচ্ছুক এক বৃদ্ধা জানান, “আমি নিজের কার্ড না থাকায় খোকন বেপারীর কাছ থেকে ২ বস্তা চাল ২০০০ টাকায় কিনে এনেছি।” শুধু তিনিই নন, একাধিক এলাকাবাসীও একই অভিযোগ করেছেন। তাদের ভাষ্যমতে, প্রতি বস্তা চালের জন্য তাদের দিতে হয়েছে ১০০০ টাকা, যেখানে প্রকৃত মূল্য মাত্র ৪৫০ টাকা।

এছাড়াও অভিযোগ রয়েছে, প্রকৃত কার্ডধারীদের মাঝেও চাল কম পরিমাণে বিতরণ করা হচ্ছে।

এই বিষয়ে মোবাইলে যোগাযোগ করা হলে অভিযুক্ত ডিলার খোকন বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি কারো নিকট চাল বিক্রি করিনি।”

সরকারের ন্যায্যমূল্যের চাল যেন সুবিধাভোগীদের হাতে পৌঁছে—তা নিশ্চিত করতে এ ধরনের অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

হাসাইল বানারী ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান বলেন, আমার কাছে এমন কোনো অভিযোগ নিয়ে কেউ আসেনি। যদি ডিলারের বিরুদ্ধে অভিযোগ তথ্য হয় তাহলে ইউএনও বরাবর ডিলার বাতিলের আবেদন জানানো হবে।

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন