1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নেইমারকে না রাখার কারণ জানালেন আনচেলত্তি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নেইমারকে না রাখার কারণ জানালেন আনচেলত্তি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বারবার কাছাকাছি গিয়েও ব্রাজিল জাতীয় দলে ফেরা হচ্ছে না নেইমার জুনিয়রের। সাম্প্রতিক চোট এবং ফিটনেস ঘাটতির কারণে আবারও দল থেকে বাদ পড়লেন এই তারকা ফরোয়ার্ড। বিশ্বকাপ বাছাইপর্বের চিলি ও বলিভিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের জন্য ঘোষিত ২৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি নেইমারকে।

আগামী মাসে ঘরের মাঠে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর বলিভিয়ায় গিয়ে খেলবে বাছাইপর্বের শেষ ম্যাচ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই দুই ম্যাচকে দেখছে দল। তবে এসব গুরুত্বপূর্ণ ম্যাচেও জায়গা হয়নি নেইমারের।

দল ঘোষণার সময় ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারকে তিনি সম্পূর্ণ ফিট দেখতে চান। সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “গত সপ্তাহে নেইমার হালকা চোট পেয়েছে। তার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই, সবাই জানে সে কত বড় খেলোয়াড়। কিন্তু জাতীয় দলে থাকতে হলে তাকে পুরোপুরি ফিট থাকতে হবে, যেন বিশ্বকাপে সে দলে অবদান রাখতে পারে।”

সাম্প্রতিক সময়ে চোট যেন নেইমারের নিত্যসঙ্গী। ২০২৩ সালের অক্টোবরে সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন তিনি। এরপর চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। চলতি বছর মার্চে ফিরলেও ফের চোটে পড়েন, ফলে বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোও খেলতে পারেননি।

সান্তোসের হয়ে অনুশীলনের সময় সর্বশেষ চোট পান নেইমার। তখনই শঙ্কা দেখা দেয়, হয়তো এবারও ব্রাজিল দলে ফেরা হবে না তার, শেষ পর্যন্ত সেটাই হলো। আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর গত মে মাসে প্রথম দল ঘোষণা করেন, তখনও ফিটনেস ঘাটতির কারণে দলে ছিলেন না নেইমার। ফলে বিশ্বকাপ সামনে রেখে তার জাতীয় দলে ফেরা এখন শুধুই অপেক্ষার বিষয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন