1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৫০০ ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন সাকিব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

৫০০ ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রোববার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গড়লেন সাকিব আল হাসান। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে তিন উইকেট নিয়ে ছুঁয়েছেন অনন্য মাইলফলক, টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেট।

মোহাম্মদ রিজওয়ানকে আউট করেই প্রথম উইকেটের সঙ্গে স্পর্শ করেন এই রেকর্ড। ইতিহাসের মাত্র পঞ্চম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তবে সবার থেকে আলাদা করে রেখেছে আরেকটি বিষয়। সাকিব টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাঁহাতি বোলার যিনি ৫০০ উইকেট নিয়েছেন। এর আগে যারা এই কীর্তি গড়েছেন তারা সবাই ডানহাতি—রশিদ খান (৬৬০), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারাইন (৫৯০) ও ইমরান তাহির (৫৫৪)।

শুধু তাই নয়, ব্যাট হাতেও সাকিবের রয়েছে অনন্য রেকর্ড। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে করেছেন ৭ হাজার ৫৪৯ রান। ফলে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক এখন তিনি।

৪৫৭ ম্যাচের ক্যারিয়ারে সাকিব নিয়েছেন পাঁচবার পাঁচ উইকেট ও বারোবার চার উইকেট। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকলেও (এবারের সিপিএলে আগের ম্যাচগুলোতে পেয়েছিলেন মাত্র ১ উইকেট), এই ম্যাচেই তিন উইকেট নিয়ে বিশ্বরেকর্ড নিজের করে নিলেন তিনি।

সাকিবের অর্জন:

টি-টোয়েন্টি উইকেট: ৫০০

টি-টোয়েন্টি রান: ৭,৫৪৯

প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেট

বিশ্বের একমাত্র ক্রিকেটার: ৭ হাজার রান + ৫০০ উইকেট।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন